www.boi-mela.com

Monday, 25 December 2006

পড়ুয়ারা আছেন নাকি? হেল্প লাগবে


এই ব্লগের রাজ্যে ঢুকার আগে মনে করেছিলাম যে এইখানে নেটপাগলদের আস্তানা যাদের কাগজের সাথে সম্পর্ক ছুটে গেছে। কিছুটে ঘাটাঘাটি করে দেখার পর মনে হল যে যথেষ্ট পরিমানে সিরিয়াস মানুষজনো এখানে নিয়মিত যাতায়ত করেন। তাই আজকে মনে হল যে আমার কাজে কিছুটা জনগনের সাহায্য নিলে কেমন হয়? তাই ভাবলাম যে নিয়মিত কিছুকিছু বইয়ের নাম আমি দিয়ে যাব যাদের প্রচ্ছদ আমার কাছে নেই। সিরিয়াস পাঠক/ব্লগারদের কারো কাছে বইগুলো থাকলে যদি আমার কাছে প্রচ্ছদ স্ক্যান করে অথবা ফোন/ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তবে আমার বড় উপকার হয়। কোন ছবি পেলে আমি পোস্টে জানিয়ে দিব কার থেকে পেলাম। আর আপনিও বাংলা সাহিত্যের ক্যাটালগীকরনের প্রচেষ্টায় শামিল থাকলেন।




নিচের বইগুলো মইনুল আহসান সাবেরের, ছাপিয়েছেন অন্যপ্রকাশ। আছে? কারো সংগ্রহে?
নির্বাচিত প্রেমের উপন্যাস
উপন্যাস সমগ্র
বৃষ্টির দিন
ঠাট্টা
জ্যতির্ময়ী তোমাকে বলি

No comments: